admin
Eco-Social Development Organization (ESDO) First Surveillance Audit Successfully Conducted for ISO 9001:2015 Quality Management System (QMS)
We are pleased to share that the Eco-Social Development Organization (ESDO) First Surveillance Audit for the ISO 9001:2015 Quality Management System (QMS) was successfully conducted at ESDO HQ, Thakurgaon by B-Advancy Limited.
The audit was led by Mr. Engr. Kaisar Mahmud, Head of Certification, who conducted a comprehensive assessment of ESDO’s Quality Management System to ensure continued compliance with the ISO 9001:2015 standard.
The audit was attended by Mr. Moneruzzaman, Assistant Finance Controller & QMS Manager; Md. Mahmud Hasan, Head of Program-ICT & QMS Member, Mr. Ashikur Rahman Limon, Head of Audit & QMS Member; and Mr. Nure Alom, Senior Program Manager-Audit & QMS Member, along with the relevant officials of ESDO.
This successful surveillance audit reflects ESDO’s ongoing commitment to maintaining international quality standards, strengthening institutional governance, and fostering a culture of continual improvement in service delivery and organizational excellence.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইএসডিও পরিদর্শন: মাঠপর্যায়ের গবেষণায় বাস্তব অভিজ্ঞতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ-এর ২য় বর্ষের Field Work কোর্সের অংশ হিসেবে ৫৪ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক বর্তমানে ঠাকুরগাঁওয়ে মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এই ধারাবাহিকতায় আজ তারা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিদর্শন করেন। ভিজিট চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে ইএসডিও-এর প্রতিষ্ঠাকালীন ইতিহাস, উন্নয়ন দর্শন, কার্যপরিধি, বিভিন্ন কর্মসূচি এবং দেশের টেকসই উন্নয়নে সংস্থাটির অবদান সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও-এর হেড অব ইনক্লুসিভ ফিন্যান্স মোঃ আইনুল হক এবং হেড অব মিল জনাব সন্তোষ কুমার। তাঁরা ইএসডিও-এর বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, মাঠপর্যায়ের কার্যক্রম, বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক উন্নয়নে সংস্থাটির বহুমাত্রিক ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ধরনের একাডেমিক ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ গবেষণা ও উন্নয়নচর্চায় তাদের আরও সমৃদ্ধ করবে।
ঢাকাস্থ নেপাল দূতাবাসের Deputy Chief of Mission, Pratik Karki ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রধান কার্যালয় পরিদর্শন করেন
অদ্য ২ আগস্ট ২০২৬, ঢাকাস্থ নেপাল দূতাবাসের Deputy Chief of Mission, Pratik Karki ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় ইএসডিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইএসডিও’র বার্ষিক প্রকল্প পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও-এর জয়নাল আবেদীন মিলনায়তনে “Yearly Project Review and Planning Workshop 2026–2027” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “Programme Results, Operations, Monitoring, Quality and Annual Planning”, যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প, প্রোগ্রাম ও কার্যক্রমের সার্বিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, পরিচালক (প্রশাসন) এবং জনাব শাশ্বত জামান, টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড আইসিটি।
দিনব্যাপী এ কর্মশালায় ক্লাস্টারভিত্তিক প্রকল্পসমূহের কর্মসম্পাদন, মনিটরিং ও তথ্যের গুণগত মান, সুশাসন, জবাবদিহিতা, অপারেশনাল উৎকর্ষ, আন্তঃপ্রকল্প অভিজ্ঞতা বিনিময় এবং আগামী অর্থবছরের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও অংশগ্রহণকারীরা দলভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনার সিদ্ধান্ত উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ইএসডিও বিশ্বাস করে, নিয়মিত মূল্যায়ন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর পরিকল্পনা এবং সমন্বিত দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
ESDO আর্থিক শাসন শক্তিশালী করতে ফিন্যান্স ম্যানেজারদের সাথে বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
আজ ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র ফিন্যান্স ম্যানেজার সাথে বার্ষিক পর্যালোচনা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ফাইন্যান্স ম্যানেজারদের সঙ্গে একান্ত (Head-to-Head) পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল আর্থিক ব্যবস্থাপনার কার্যকারিতা মূল্যায়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও সুদৃঢ় করা এবং আগামী অর্থবছরের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ।
সভায় প্রত্যেক ফাইন্যান্স ম্যানেজারের বার্ষিক আর্থিক কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, তহবিল ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন, কমপ্লায়েন্স, অডিট প্রস্তুতি, ঝুঁকি ও চ্যালেঞ্জ, এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবস্থাপনার পক্ষ থেকে দিকনির্দেশনা, গঠনমূলক মতামত এবং আগামী অর্থবছরের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার । তিনি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ফলাফলভিত্তিক আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ফাইন্যান্স ম্যানেজারকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ মান বজায় রেখে প্রতিষ্ঠানের উন্নয়ন লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এ ধরনের নিয়মিত পর্যালোচনা সভা ইএসডিও-এর আর্থিক শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইকো নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সে ১ম ব্যাচের শিক্ষার্থীদের শিরোবরণ, কোমরবন্ধনী, কাঁধবন্ধনী ও নার্সিং শপথ পাঠ অনুষ্ঠান
অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রি. ইকো নার্সিং কলেজের ২য় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, ভাইস চেয়ারম্যান, ইকো নার্সিং কলেজ ও অধ্যক্ষ, ইকো কলেজ, ঠাকুরগাঁও।
সভাপতিত্ব করেন ইকো এডুকেশন হাবের প্রশাসক জনাব মো: আখতারুজ্জামান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপনে অনুপ্রানিত করেন।
বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে চীনে স্টাডি ট্যুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইকো পাঠশালার শিক্ষার্থীরা
বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, জনাব ফয়সল আমিন, পরিচালক বিসিবি ও সভাপতি জেলা বিএনপি, ঠাকুরগাঁও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহামান্য Mr. Yao Wen এর সহায়তায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আহনাফ রহমান ইহান এবং ৫ম শ্রেণীর ছাত্র উনমিল বর্ধনসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী এক সপ্তাহের স্টাডি ট্যুরে বর্তমানে চীন অবস্থান করছেন।
যেখানে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরবে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় সাফল্যে ইএসডিও ম্যাজিকবাস সিটুএল প্রকল্পের তিন খেলোয়াড়ের অসাধারণ অবদান
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে গত ২৭ জুলাই রাজশাহী বিভাগকে ৪–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর বিভাগ।
এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইএসডিও ম্যাজিকবাস সিটুএল (CTUL) প্রকল্পের তিন প্রতিভাবান শিক্ষার্থী-খেলোয়াড়—শিমু, সানজিদা ও দীপিকা রূপবান। দলের হয়ে তারা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। দীপিকা রূপবান (জার্সি নং–১৫) রক্ষণভাগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একইভাবে শিমু (জার্সি নং–১২) ও সানজিদা (জার্সি নং–১২) তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয়ের মাধ্যমে দলের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন।
তাদের এই গৌরবময় অর্জনে ইএসডিও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় সাফল্যে ইএসডিও ম্যাজিকবাস সিটুএল প্রকল্পের তিন খেলোয়াড়ের অসাধারণ অবদান
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর সাসটেইনেবিলিটি আজও দৃশ্যমান। প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা ছেলে-মেয়েরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সুনাম অর্জন করছে। এটি প্রমাণ করে যে, একটি কার্যকর উন্নয়ন প্রকল্পের ইতিবাচক প্রভাব প্রকল্প-পরবর্তী সময়েও দীর্ঘস্থায়ী হতে পারে।
২০২২–২৩ সালে বাস্তবায়িত ইএসডিও ম্যাজিকবাস সিটুএল–ফিফা প্রকল্পের আওতায় আয়োজিত ফুটবল কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়দের খেলা দেখে তৎকালীন আটোয়ারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অত্যন্ত অনুপ্রাণিত হন। তিনি প্রকল্প ব্যবস্থাপকের কাছ থেকে ১০০ জন মেধাবী খেলোয়াড়ের তালিকা সংগ্রহ করেন। পরবর্তীতে এই উদ্যোগের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আটোয়ারী উপজেলায় একটি ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠারের উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে ম্যাজিকবাস প্রকল্পভুক্ত ১০টি বিদ্যালয়ের প্রায় ৩০০ জন খেলোয়াড় সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পায়।
এই ক্রীড়া একাডেমির মাধ্যমে প্রকল্প-পরবর্তী সময়েও খেলোয়াড়রা প্রশিক্ষণ গ্রহণ করে জেলা, বিভাগীয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং নিজেদের প্রতিভা বিকাশের পথ সুগম করছে।
ইএসডিও বিশ্বাস করে, এই অর্জন শুধু তিনজন খেলোয়াড়ের নয়; এটি একটি টেকসই উন্নয়ন উদ্যোগের সফলতার প্রতিফলন। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে—এই প্রত্যাশা ও শুভকামনা রইল।
অভিনন্দন শিমু, সানজিদা ও দীপিকা রূপবান। অভিনন্দন রংপুর বিভাগ।
