অদ্য ৪ জুলাই ২০২৬ তারিখে লালমনিরহাট জেলায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
অতিথিবৃন্দ পিকেএসএফ-এর সহযোগিতায় SICIP প্রকল্পের আওতায় পরিচালিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ, প্রশিক্ষণের মান এবং দক্ষতা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, অর্জন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অতিথিবৃন্দকে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
এ সময় অতিথিবৃন্দ ইএসডিও’র বহুমুখী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির চলমান উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁরা ইএসডিও’র ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি
1K
