Home » ইকো ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইকো ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

by admin
0 comments 2 views
A+A-
Reset
আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও-এর জয়নাল আবেদীন মিলনায়তনে ইকো ফিল্ম সোসাইটি-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন মহোদয় ইকো ফিল্ম সোসাইটি-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইএসডিও-এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রতিনিধি, সংস্কৃতি ও চলচ্চিত্রপ্রেমী অতিথিবৃন্দ।
ইকো ফিল্ম সোসাইটি-এর লক্ষ্য হলো চলচ্চিত্রকে জ্ঞান, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা। নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, চলচ্চিত্র বিশ্লেষণ, প্রশিক্ষণ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নান্দনিক বোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং ইতিবাচক সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ইএসডিও বিশ্বাস করে, “Cinema for a Better World – Stories that Inspire Change” এই প্রতিপাদ্যকে ধারণ করে ইকো ফিল্ম সোসাইটি সমাজে সচেতনতা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র