বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে ইএসডিও পেল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মাননা।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে কৈশোর প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারি উন্নয়ন সংস্থা (সিবিডি ও ক্লিনিক) হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ইএসডিওর প্রতিনিধিদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এই স্বীকৃতি কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব এবং মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে ইএসডিওর দীর্ঘদিনের ধারাবাহিক অবদান, জনসম্পৃক্ত উদ্যোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এই অর্জন ইএসডিওর উন্নয়ন সহযোগী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী, কমিউনিটি প্রতিনিধি, সরকারি অংশীদার এবং উপকারভোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
ইএসডিও বিশ্বাস করে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সকল অংশীজনের সঙ্গে সমন্বয় করে জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
admin
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে PKSF ও Channel i-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশেষ টক শো “যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান”-এ অংশগ্রহণ করেন ইএসডিও (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে PKSF ও Channel i-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশেষ টক শো “যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান”-এ অংশগ্রহণ করেন ইএসডিও (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন PKSF-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান, Channel i-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-সহ সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।
আলোচনায় যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং দেশের টেকসই উন্নয়নে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইএসডিও বিশ্বাস করে, দক্ষ, উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল যুবসমাজই একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশের ভিত্তি।
ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বার্ষিক অপারেশন পরিকল্পনা সভা (অর্থবছর ২০২৬–২০২৭) অনুষ্ঠিত
১১ জুলাই ২০২৬, ইএসডিও’র প্রধান কার্যালয়, গোবিন্দনগর, ঠাকুরগাঁও-এর জয়নাল আবেদীন মিলনায়তনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বার্ষিক অপারেশন পরিকল্পনা সভা (অর্থবছর ২০২৬–২০২৭) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম এবং টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড আইসিটি ও নির্বাহী পরিচালক, ইএসডিএফ জনাব শাশ্বত জামান। এছাড়াও ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত সময়ের কার্যক্রম, অর্জন ও সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি KPI-ভিত্তিক অপারেশন পরিকল্পনা, মনিটরিং ও রিপোর্টিং ব্যবস্থার উন্নয়ন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ পরিকল্পনা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং আগামী অর্থবছরের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রযুক্তিনির্ভর, সুশাসনভিত্তিক এবং টেকসই মাইক্রোফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সদস্যসেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে আরও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
SMART প্রকল্পে ইএসডিওকে ‘Achievement Award 2026’ — পরিবেশবান্ধব নির্মাণে গৌরবময় সাফল্য
PKSF SMART Project – Achievement Award 2026
বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” সাব-সেক্টরের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে ইএসডিও গৌরবের সঙ্গে “Achievement Award 2026” অর্জন করেছে।
এই সম্মানজনক অর্জন সম্ভব হয়েছে ইএসডিও-এর মাননীয় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো (এনডিসি) স্যারের দূরদর্শী নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনা এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার ম্যাডামের আন্তরিক সহযোগিতার মাধ্যমে।
এছাড়াও প্রকল্পের ফোকাল পার্সন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, মাইক্রোফিন্যান্স টিম এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতা এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই স্বীকৃতির জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রতি ইএসডিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও একই নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে SMART প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রম আরও বেগবান হবে।
ইএসডিও পরিবারের সকল সদস্যকে এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন।
ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি
অদ্য ৪ জুলাই ২০২৬ তারিখে লালমনিরহাট জেলায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
অতিথিবৃন্দ পিকেএসএফ-এর সহযোগিতায় SICIP প্রকল্পের আওতায় পরিচালিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ, প্রশিক্ষণের মান এবং দক্ষতা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, অর্জন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অতিথিবৃন্দকে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
এ সময় অতিথিবৃন্দ ইএসডিও’র বহুমুখী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির চলমান উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁরা ইএসডিও’র ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুক্রবার সকাল ১১টায় ইএসডিও’র বিজিডি ইমারজেন্সি কোল্ড ওয়েভ রেসপন্স প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন-এর সহায়তায় ৩৪০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীত প্যাকেজ বিতরণ করা হয়।
শীত প্যাকেজে স্বামী-স্ত্রীর জন্য ২টি কম্বল, শিশুদের জন্য ২টি সোয়েটার, এবং বয়স্কদের জন্য ১টি চাদরসহ একটি বহনযোগ্য ব্যাগ দেওয়াহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন-এর কর্মকর্তা তাজমুল ইসলাম ও তপন বালা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রতিনিধি, ইএসডিওর সিনিয়র স্টাফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক (পিএম) সুজন খানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
তেঁতুলিয়া উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১,০১০টি পরিবারের মাঝে শীত প্যাকেজ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্যাকেজ পেয়ে উপকৃত দরিদ্র পরিবারগুলো ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের শীতের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে।
পরে ঠাকুরগাঁওয়ে পিকেএসএফের অর্থায়নে ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের আওতায় পরিচালিত সাইলেজ উৎপাদন প্রক্রিয়া, মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ভিলেজ মিট এবং মোজারেলা চিজ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন। একই দিনে তিনি ঠাকুরগাঁও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরও ঘুরে দেখেন। দিনশেষে ইএসডিও’র প্রধান কার্যালয়ে জয়নাল আবেদীন মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা জানান। এ সময় ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার তাকে উত্তরীয় পরিয়ে দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন এনবিআর কমিশনার তৌহিদুল মনির, ডেপুটি সেক্রেটারি আমিন শরিফ ও মোহাম্মদ মিজানুর রহমান, পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান,এবং পিকেএসএফ-এর সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম ।
এসময় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী রানীকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইএসডি’র উন্নয়নকর্মী ও ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সচিব নাজমা মোবারেক ইএসডিও’র কার্যক্রমের প্রশংসা করেন এবং এ উদ্যোগগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তেঁতুলিয়া উপজেলায় ইএসডিও, সেভ দ্য চিলড্রেন-এর সহায়তায় বাস্তবায়িত ইমারজেন্সি কোল্ড ওয়েভ রেসপন্ড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় তেঁতুলিয়া উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আলামিন। প্রকল্পের পিএম সুজন খান স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় শালবাহান, তেঁতুলিয়া ও ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যানগণ, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, পিআইও, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক ও ইএসডিওর সিনিয়র এপিসি শামিম হোসেন বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, ইএসডিও আগামী ২৩, ২৪ ও ২৬ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলার তিনটি ইউনিয়নের ১,০১০টি অতিদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। প্রতিটি পরিবারকে ২টি কম্বল, ১টি চাদর এবং শিশুদের জন্য ২টি সোয়েটারের প্যাকেজ দেওয়া হবে।
বক্তারা ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগের প্রশংসা করে শীতার্ত মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর একটি প্রতিনিধি দল ইএসডিওর কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তারা ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সঙ্গে মতবিনিময় করেন এবং সংস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরে প্রতিনিধি দলটি লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইডকলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এভিপি, এসএইচএস প্রোগ্রাম মোল্লা আনিসুর রহমান, ডিভিশনাল ম্যানেজার, রিনিউয়েবল এনার্জি মোঃ সোহাগ হোসাইন, এসএভিপি ও ইউনিট হেড, অ্যাডমিনিস্ট্রেশন আশরাফুজ্জামা
ইএসডিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ মাইক্রোফিন্যান্স মোঃ এনামুল হক।
ইডকল প্রতিনিধিরা ইএসডিও’র কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
