আন্তর্জাতিক পরিসরে ইএসডিও-এর আরও একটি গৌরবময় অর্জন
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান International Association of Schools of Social Work (IASSW)-এর “Climate Justice and Eco-Social Transformation” Special Interest Group (SIG) Planning Group-এর Co-Convenor হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এই আন্তর্জাতিক সম্পৃক্ততা জলবায়ু ন্যায়বিচার, ইকো-সোশ্যাল রূপান্তর এবং সামাজিক কর্মের বৈশ্বিক জ্ঞানচর্চায় বাংলাদেশের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও Global South-এর বাস্তবতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
admin
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শনে ইউজিসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দসহ দেশের শিক্ষা, প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— প্রফেসর ড. মামুন আহমেদ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ঢাকা; প্রফেসর ড. মাছুমা হাবিব, সম্মানিত সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, সম্মানিত সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, সম্মানিত সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, সম্মানিত সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; এবং প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, সম্মানিত সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এম মুশফিক ফজল আনসারী, রাষ্ট্রদূত (সিনিয়র সচিব), পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা; জনাব মোঃ শামছুজ্জামান, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঢাকা; অধ্যাপক ড. মোঃ ইস্রাফীল, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও; ড. মো. শওকাত আলী, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; এবং অধ্যাপক ড. মো. আমির হোসেন, উপাচার্য, জামালপুর ইউনিভার্সিটি।
সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি স্যার এবং ইএসডিও-এর পরিচালক (প্রশাসন) ও অধ্যক্ষ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ড. সেলিমা আখতার ম্যাডাম।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, একাডেমিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই গুরুত্বপূর্ণ পরিদর্শন ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি)-এর উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ উন্নয়নের অগ্রযাত্রায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি স্যার।
মহামান্য রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি এবং ইএসডিও-এর পরিচালক (প্রশাসন) ও অধ্যক্ষ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ড. সেলিমা আখতার ম্যাডাম।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান ছিল গভীর শ্রদ্ধা, সৌহার্দ্য, সম্মান ও আন্তরিকতায় পরিপূর্ণ। তাঁর প্রতি নাগরিক সমাজের ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশে অনুষ্ঠানটি এক অনন্য ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।
ইএসডিও পরিবার মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর দায়িত্বপূর্ণ পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে।
নেপালের দুর্যোগপ্রবণ দুর্গম এলাকায় মাঠপর্যায়ের সার্ভে কার্যক্রমে বাংলাদেশি ইএসডিও’র প্রতিনিধি দল
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর হেড অব ডিজাস্টার মো: মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে নেপালের দুর্যোগপ্রবণ ও দুর্গম এলাকায় মাঠপর্যায়ের সার্ভে কার্যক্রম পরিচালনা করছে।
এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর সঙ্গে রয়েছেন আনিক আসাদ, কান্ট্রি ডিরেক্টর, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ (কান্ট্রি অফিস) এবং নেলসন হালদার, হেড অব প্রোগ্রামসহ টীমের অন্যান্য সদস্যরা।
দুর্গম পাহাড়ি পথ, বৈরী আবহাওয়া এবং নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে প্রতিনিধি দলটি বর্তমানে কালিকিস্তান, রসুয়া, নেপালে অবস্থান করছে। দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় প্রেক্ষাপট অনুধাবন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তাঁরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিকূল পরিবেশের মধ্যেও মানবিক দায়িত্ব, পেশাগত অঙ্গীকার ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাওয়া প্রতিনিধি দলের সকল সদস্যের সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
সৃষ্টিকর্তা তাঁদের নিরাপদে রাখুন, এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার শক্তি দিন এবং সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করুন।
নওগাঁয় বৃক্ষরোপণ, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও পুকুর পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করলেন মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ও পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান, এমপি; সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো (Corinne Thevoz); ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী; ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান; গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম; নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন। এখানে উপস্থিত অতিথিবৃন্দ একটি করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। এখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পর অতিথিরা ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের অংশগ্রহণমূলক জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। এরপর অতিথিরা প্রকল্পের সহায়তায় নির্মিত একটি কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনায় এই প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা মন্তব্য করেন।
সৰ্বশেষে অতিথিরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্প সম্পর্কে: সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পটি ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
ESDO, ঠাকুরগাঁও-এ মাননীয় ব্রিট টি. ক্রিস্টেনসেন এবং মিসেস ডিন ডাও-কে আন্তরিক স্বাগত
সোমবার, ৩১ আগস্ট ২০২৬-এ, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) থাকুরগাঁও-এ অবস্থিত ESDO প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাননীয় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, তাঁর পত্নী মিসেস ডায়েন ডাও এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের বিশিষ্ট দলকে আন্তরিকভাবে স্বাগত জানানোর বিরল সম্মান লাভ করে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদুজ্জামান এবং পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিম আক্তার উষ্ণতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে বিশিষ্ট অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান।
তাদের মর্যাদাপূর্ণ সফরকে সম্মান জানাতে, ESDO গুবিন্দনগর, ঠাকুরগাঁও-এ অবস্থিত ESDO প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন অডিটোরিয়ামে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে বাংলাদেশ ও উত্তর অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য এবং প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরা হয়েছিল।
এই অনুষ্ঠানটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের চিরন্তন চেতনাকে প্রতিফলিত করে। ইএসডিও মাননীয় ব্রিট টি. ক্রিস্টেনসেন, মিসেস ডিন ডাও এবং বিশিষ্ট মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের উপস্থিতিতে গভীরভাবে সম্মানিত, এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছে।
ইএসডিও-তে স্বাগতম। ঠাকুরগাঁও-তে স্বাগতম।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর জন্য আরও একটি গর্বের অর্জন। সংস্থার SEEDS প্রকল্পের জলবায়ু সহনশীল ও জনগোষ্ঠীনির্ভর অভিযোজন উদ্যোগ নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ আন্তর্জাতিক জার্নাল MOJ Public Health-এ প্রকাশিত হয়েছে।
“From Climate Vulnerability to Local Leadership: Community-Driven Climate Adaptation and Resilient Livelihoods in Flood-Prone Northern Bangladesh” শীর্ষক প্রবন্ধটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যাপ্রবণ জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্থানীয় নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তুলতে ইএসডিও’র মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কার্যকর অভিযোজন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
প্রবন্ধটির লেখক ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এবং ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।
এই আন্তর্জাতিক প্রকাশনা তৃণমূল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইএসডিও’র দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
ইএসডিও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ২০২৬–২০২৭ অর্থবছরের পে-স্কেল ও পদোন্নতি পত্র বিতরণ
আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তন এবং একই সঙ্গে সকল জোনে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কর্মকর্তা ও কর্মীদের মাঝে ২০২৬–২০২৭ অর্থবছরের পে-স্কেল ও পদোন্নতি পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার ম্যাডাম, পরিচালক (প্রশাসন), ইএসডিও ও অধ্যক্ষ, ইকো পাঠশালা এন্ড কলেজ এবং জনাব শাশ্বত জামান, টীম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি, ইএসডিও।
এছাড়াও অনুষ্ঠানে ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
কর্মীদের নিষ্ঠা, দক্ষতা, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পে-স্কেল ও পদোন্নতি আগামী দিনে তাঁদের আরও উৎসাহ, উদ্দীপনা ও পেশাগত উৎকর্ষের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে—এটাই প্রত্যাশা।
দেশের ৩০ জেলার দৌড়প্রেমীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২৬
দেশের ৩০ জেলার দৌড়প্রেমীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২৬। স্বাস্থ্য, সম্প্রীতি, বন্ধুত্ব ও ইতিবাচক জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আয়োজনের অন্যতম স্পনসর হতে পেরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গর্বিত।
বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে উৎসর্গ করা এ আয়োজনে শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকেই আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দৌড়বিদদের পদচারণায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মানুষের সুস্থতা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক পরিবর্তনের পথে এমন উদ্যোগের পাশে থাকতে ইএসডিও সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
ESDO নাগরিকতা – সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর কো-ক্রিয়েশন কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত, যা ভাগ করা ধারণাগুলোকে অর্থবহ কর্মে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
ESDO Nagorikata – সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর কো-ক্রিয়েশন কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত, যা ভাগ করা ধারণাগুলোকে অর্থবহ কর্মে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাগরিকতা প্রকল্পের মাধ্যমে, ESDO ১১টি অংশীদার সংস্থার সঙ্গে মিলে সমগ্র বাংলাদেশে যুব সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), কর্মসংস্থান সক্ষমতা, জীবিকা নির্বাহের পথ এবং টেকসই নাগরিক অংশগ্রহণ শক্তিশালী করতে কাজ করবে। একসঙ্গে আমরা এমন পথ তৈরি করছি যেখানে তরুণরা শুধু উপকারভোগী নয়, বরং তাদের ভবিষ্যত গড়ায় সক্রিয় অংশীদার ও নেতা হিসেবে কাজ করবে।
