Home সাম্প্রতিক বার্তা পরিবর্তনকারীদের ক্ষমতায়ন: ইএসডিও সিডস ডায়ালগ সেন্টারের অ্যানিমেটররা ৩-দিনের রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন

পরিবর্তনকারীদের ক্ষমতায়ন: ইএসডিও সিডস ডায়ালগ সেন্টারের অ্যানিমেটররা ৩-দিনের রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন

by admin
0 comments 2 views
A+A-
Reset

সামাজিক বিভিন্ন অসংগতি ও ব্যাধি-যেমন বাল্য বিয়ে, মাদক, যৌতুক প্রথা এবং ইভটিজিং এর মতো সংবেদনশীল ইস্যুতে সমাজের পবির্তন আনার সবচেয়ে বড় করিগর আমাদের কিশোর-কিশোরীরা। ইএসডিও সীড্স প্রকল্পের আওতায় পরিচালিত সংলাপ সেন্টারগুলো প্রতিনিয়ত এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
সংলাপ সেন্টারগুলোতে নিয়মিত ও কার্যকর সেশন পরিচালনা সুনিশ্চিত করতে চলতি বছরের শুরুতেই সংলাপ সেন্টারেরর এ্যানিমেটরদের ৫ দিনের একটি মৌলিক প্রশিক্ষণ করানো হয়েছিল। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৭ টি মাস। এই দীর্ঘ সময়ে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ সামলানো এবং নিজেরদের সক্ষমতা ও দক্ষতাকে আরো একধাপ এগিয়ে নিতে আয়োজিত হলো তিন দিনব্যাপি আবাসিক রিফ্রেসার ট্রেনিং।
প্রশিক্ষনের গুরুত্বপূর্ণ দিকসমূহঃ
১) সেশন চালনা আরও কীভাবে আকর্ষণীয়, প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক করা যায় সেই কৌশল আলোচনা।
২) গত ৭ মাসে নিজ নিজ ক্লাবে অর্জিত সাফল্য, মুখোমুখি হওয়া বাধা এবং তা উত্তরণের কৌশল নিয়ে উন্মুক্ত আলোচনা।
৩) বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, যৌতুক নির্মুল ও ইভটিজিং প্রতিরোধ আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার উপায় নির্ধারণ।
৪) এনিমেটরদের মধ্যে পারস্পারিক সম্পর্ক, নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং দলগত ভাবে কাজ করার মানষিকতা আরও সুদৃঢ় হয়েছে।
উক্ত তিনদিনের আবাসিক রিফ্রেসার ট্রেনিং শেষে এনিমেটরদের মাঝে আরও আত্মবিশ্বাসী ও সচেতন হয়েছে। আমরা বিশ্বাস করি, এই এনিমেটরদের হাত ধরেই তাদের নিজ নিজ এলাকায় সামাজিক পরিবর্তন ও সচেতনতার আলো আরও ছড়িয়ে পড়বে।
চলুক স্বপ্নের পথচলা, দুর হোক সামাজিক অন্ধকার।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র