Home সাম্প্রতিক বার্তা CALL প্রোগ্রামে Localization Learning Sharing-এ ESDO-এর সক্রিয় অংশগ্রহণ

CALL প্রোগ্রামে Localization Learning Sharing-এ ESDO-এর সক্রিয় অংশগ্রহণ

by admin
0 comments 14 views
A+A-
Reset

Climate Action at Local Level (CALL) প্রোগ্রামের Localization Learning Sharing প্রোগ্রাম এ Eco-Social Development Organization (ESDO) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ESDO-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান মহোদয় আবহমানকাল থেকে চলে আসা স্থানীয়করণের ধারণা ও চর্চা তুলে ধরেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও স্থানীয় সক্ষমতার ওপর নতুন করে কোনো জ্ঞান-আধিপত্য বা নতুন বয়ান চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে Localization Tools প্রণয়নের জন্য SDC-কে আন্তরিক ধন্যবাদ জানান।
CALL প্রোগ্রামের মোট ১২টি প্রকল্পের মধ্যে ESDO ৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো হলো—
THRIVE— HEKS EPER-এর সঙ্গে
ACCECSS — HELVETAS-এর সঙ্গে
NSSS— HELVETAS-এর সঙ্গে
REACH — EdM-এর সঙ্গে
ESDO এসব প্রকল্প দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কক্সবাজার ও সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে। সকল প্রকল্পে SDC সহ-অর্থায়ন করছে।
অনুষ্ঠানে CALL PMU-এর পক্ষ থেকে ESDO-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই স্বীকৃতি স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, স্থানীয় জ্ঞান ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে কাজ করার ক্ষেত্রে ESDO-এর অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ESDO থেকে আরো অংশগ্রহণ করেন মোঃ মশিউর রহমান, সিরাজুস্ সালেকিন, গোলাম ফারুক, মাসুকুল হক, আতাউর রহমান আনসারী সহ উক্ত প্রকল্প সমুহের ০২ জন করে উপকারভোগী।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র