Home সাম্প্রতিক বার্তা দেশের ৩০ জেলার দৌড়প্রেমীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২৬

দেশের ৩০ জেলার দৌড়প্রেমীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২৬

by admin
0 comments 7 views
A+A-
Reset

দেশের ৩০ জেলার দৌড়প্রেমীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২৬। স্বাস্থ্য, সম্প্রীতি, বন্ধুত্ব ও ইতিবাচক জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আয়োজনের অন্যতম স্পনসর হতে পেরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গর্বিত।
বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে উৎসর্গ করা এ আয়োজনে শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকেই আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দৌড়বিদদের পদচারণায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মানুষের সুস্থতা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক পরিবর্তনের পথে এমন উদ্যোগের পাশে থাকতে ইএসডিও সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র