Home সাম্প্রতিক বার্তা মহামান্য রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা ও শ্রদ্ধাঞ্জলি

মহামান্য রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা ও শ্রদ্ধাঞ্জলি

by admin
0 comments 1 views
A+A-
Reset

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি স্যার।
মহামান্য রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি এবং ইএসডিও-এর পরিচালক (প্রশাসন) ও অধ্যক্ষ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ড. সেলিমা আখতার ম্যাডাম।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান ছিল গভীর শ্রদ্ধা, সৌহার্দ্য, সম্মান ও আন্তরিকতায় পরিপূর্ণ। তাঁর প্রতি নাগরিক সমাজের ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশে অনুষ্ঠানটি এক অনন্য ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।
ইএসডিও পরিবার মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর দায়িত্বপূর্ণ পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র