আজ ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র ফিন্যান্স ম্যানেজার সাথে বার্ষিক পর্যালোচনা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ফাইন্যান্স ম্যানেজারদের সঙ্গে একান্ত (Head-to-Head) পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল আর্থিক ব্যবস্থাপনার কার্যকারিতা মূল্যায়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও সুদৃঢ় করা এবং আগামী অর্থবছরের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ।
সভায় প্রত্যেক ফাইন্যান্স ম্যানেজারের বার্ষিক আর্থিক কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, তহবিল ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন, কমপ্লায়েন্স, অডিট প্রস্তুতি, ঝুঁকি ও চ্যালেঞ্জ, এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবস্থাপনার পক্ষ থেকে দিকনির্দেশনা, গঠনমূলক মতামত এবং আগামী অর্থবছরের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার । তিনি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ফলাফলভিত্তিক আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ফাইন্যান্স ম্যানেজারকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ মান বজায় রেখে প্রতিষ্ঠানের উন্নয়ন লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এ ধরনের নিয়মিত পর্যালোচনা সভা ইএসডিও-এর আর্থিক শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাম্প্রতিক বার্তা
ইকো নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সে ১ম ব্যাচের শিক্ষার্থীদের শিরোবরণ, কোমরবন্ধনী, কাঁধবন্ধনী ও নার্সিং শপথ পাঠ অনুষ্ঠান
অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রি. ইকো নার্সিং কলেজের ২য় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, ভাইস চেয়ারম্যান, ইকো নার্সিং কলেজ ও অধ্যক্ষ, ইকো কলেজ, ঠাকুরগাঁও।
সভাপতিত্ব করেন ইকো এডুকেশন হাবের প্রশাসক জনাব মো: আখতারুজ্জামান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপনে অনুপ্রানিত করেন।
বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে চীনে স্টাডি ট্যুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইকো পাঠশালার শিক্ষার্থীরা
বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, জনাব ফয়সল আমিন, পরিচালক বিসিবি ও সভাপতি জেলা বিএনপি, ঠাকুরগাঁও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহামান্য Mr. Yao Wen এর সহায়তায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আহনাফ রহমান ইহান এবং ৫ম শ্রেণীর ছাত্র উনমিল বর্ধনসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী এক সপ্তাহের স্টাডি ট্যুরে বর্তমানে চীন অবস্থান করছেন।
যেখানে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরবে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় সাফল্যে ইএসডিও ম্যাজিকবাস সিটুএল প্রকল্পের তিন খেলোয়াড়ের অসাধারণ অবদান
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে গত ২৭ জুলাই রাজশাহী বিভাগকে ৪–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর বিভাগ।
এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইএসডিও ম্যাজিকবাস সিটুএল (CTUL) প্রকল্পের তিন প্রতিভাবান শিক্ষার্থী-খেলোয়াড়—শিমু, সানজিদা ও দীপিকা রূপবান। দলের হয়ে তারা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। দীপিকা রূপবান (জার্সি নং–১৫) রক্ষণভাগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একইভাবে শিমু (জার্সি নং–১২) ও সানজিদা (জার্সি নং–১২) তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয়ের মাধ্যমে দলের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন।
তাদের এই গৌরবময় অর্জনে ইএসডিও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬ ফুটবল বালিকা জাতীয় বাছাই পর্বে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় সাফল্যে ইএসডিও ম্যাজিকবাস সিটুএল প্রকল্পের তিন খেলোয়াড়ের অসাধারণ অবদান
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর সাসটেইনেবিলিটি আজও দৃশ্যমান। প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা ছেলে-মেয়েরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সুনাম অর্জন করছে। এটি প্রমাণ করে যে, একটি কার্যকর উন্নয়ন প্রকল্পের ইতিবাচক প্রভাব প্রকল্প-পরবর্তী সময়েও দীর্ঘস্থায়ী হতে পারে।
২০২২–২৩ সালে বাস্তবায়িত ইএসডিও ম্যাজিকবাস সিটুএল–ফিফা প্রকল্পের আওতায় আয়োজিত ফুটবল কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়দের খেলা দেখে তৎকালীন আটোয়ারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অত্যন্ত অনুপ্রাণিত হন। তিনি প্রকল্প ব্যবস্থাপকের কাছ থেকে ১০০ জন মেধাবী খেলোয়াড়ের তালিকা সংগ্রহ করেন। পরবর্তীতে এই উদ্যোগের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আটোয়ারী উপজেলায় একটি ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠারের উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে ম্যাজিকবাস প্রকল্পভুক্ত ১০টি বিদ্যালয়ের প্রায় ৩০০ জন খেলোয়াড় সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পায়।
এই ক্রীড়া একাডেমির মাধ্যমে প্রকল্প-পরবর্তী সময়েও খেলোয়াড়রা প্রশিক্ষণ গ্রহণ করে জেলা, বিভাগীয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং নিজেদের প্রতিভা বিকাশের পথ সুগম করছে।
ইএসডিও বিশ্বাস করে, এই অর্জন শুধু তিনজন খেলোয়াড়ের নয়; এটি একটি টেকসই উন্নয়ন উদ্যোগের সফলতার প্রতিফলন। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে—এই প্রত্যাশা ও শুভকামনা রইল।
অভিনন্দন শিমু, সানজিদা ও দীপিকা রূপবান। অভিনন্দন রংপুর বিভাগ।
ইএসডিওর উদ্যোগে প্রত্যন্ত এলাকায় বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা-পূর্ব প্রস্তুতি এবং জরুরি সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে “Shock Responsive Social Protection (SRSP) & Flood Anticipatory Action (FAA) Project”-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মহড়ার অংশ হিসেবে যমুনা নদী তীরবর্তী চিনাডুলি ইউনিয়নে বন্যার আগাম প্রস্তুতি বিষয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম এবং সঞ্চালনা করেন ইএসডিওর কর্মকর্তা হাসান জামান টুটুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (UWAO) জান্নাতুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (UASSO) মোঃ হাফেজ উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শামীম আল মামুন, স্টেশন ইনচার্জ মাজহারুল ইসলাম এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর প্রতিনিধি ইকবাল হোসেন।
অনুষ্ঠানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট সদস্য এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
মহড়ায় বন্যার আগাম সতর্কীকরণ বার্তা প্রচার, পারিবারিক প্রস্তুতি, উঠান বৈঠক, বন্যার ঝুঁকি চিহ্নিতকারী ফলক প্রদর্শন, রেড ক্রিসেন্টের মাধ্যমে উদ্ধার কার্যক্রমের মহড়া এবং বিভিন্ন সরকারি বিভাগের বন্যা-পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় নাট্যগোষ্ঠীর পরিবেশনায় বন্যা সচেতনতা বিষয়ক পালাগান পরিবেশিত হয়, যা উপস্থিত জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যমুনা অববাহিকার প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে আগাম সতর্কতা, প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে, যা সম্ভাব্য বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
ইএসডিও ডিজিটাল লিটারেসী ও ট্রান্সফরমেশনাল লিডারশীপ প্রশিক্ষন সমাপ্ত।
ইএসডিও প্রধান কার্যালয়ে সমাপ্ত হলো ইএসডিও শাখা ব্যবস্থাপকদের নিয়ে আধুনিক সময়োপযোগী ও প্রযুক্তি সক্ষমতাবৃদ্ধি বিষয়ে ডিজিটাল লিটারেসী ও ট্রান্সফরমেশনাল লিডারশীপ প্রশিক্ষণ।
গতকাল ইএসডিও প্রধান কার্যালয়ের সেমিনার হলরুমে প্রশিক্ষণ টি সমাপ্ত হয়েছে।প্রশিক্ষনে ঠাকুরগাঁও এমএফ রিজিওনের ২৮ জন শাখা ব্যবস্থাপক এ প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন ইএসডিও র সম্মানিত নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, ২ দিন ব্যাপী এ প্রশিক্ষনে এ আই, ডিজিটাল অফিস ওয়ার্ক মেইনটেনস্ ও আপডেট প্রযুক্তির ব্যবহার সহ অংশগ্রহনকারীদের প্রযুক্তি সক্ষমতার বিষয়ে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে, প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন ইএসডিও হেড ও ফাইন্যান্স জনাব মোঃ সৈয়দ আলী। তিনি বলেন এই প্রশিক্ষন আমাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশী সচ্ছতা ও আত্মবিশ্বাস বাড়াতে ভুমিকা রাখবে।
We were pleased to participate in the official launch of the Bangla Edition of the Sphere Handbook 2018, marking an important milestone for Bangladesh’s humanitarian sector. The Sphere Handbook is one of the world’s most widely recognised references for quality and accountable humanitarian action. It provides internationally accepted guidance across key sectors, including Water, Sanitation and Hygiene (WASH), Food Security and Nutrition, Shelter and Settlements, and Health. The publication of the Bangla edition is a significant step towards making these global humanitarian standards more accessible to frontline responders. It will help strengthen locally led humanitarian action and promote more effective, accountable, and dignified humanitarian responses across Bangladesh.
As a member of the CHS Alliance, Eco-Social Development Organization (ESDO) was proud to contribute to the discussions and share its technical expertise throughout the process. We are also pleased that Md. Mosheur Rahman successfully completed the Training of Trainers programme and is now well positioned to disseminate the knowledge and promote the application of the Sphere standards among a wider audience. This achievement reflects the collective commitment of the Government of Bangladesh, UN agencies, national and international NGOs, humanitarian clusters, technical experts, and development partners. Their collaboration demonstrates the importance of working together to advance high-quality, accountable, and people-centred humanitarian action.
ইকো পাঠশালা ও কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও গৌরবোজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বি.এড., বি.পি.এড., বিবিএ এবং সিএসই (প্রফেশনাল ও অনার্স) কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়
ইকো কলেজে নতুন শিক্ষাযাত্রার শুভ সূচনা
২৪ জুলাই ২০২৬ তারিখে ইকো পাঠশালা ও কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও গৌরবোজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বি.এড., বি.পি.এড., বিবিএ এবং সিএসই (প্রফেশনাল ও অনার্স) কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ মহোদয়। তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী প্রতিনিধি বিএনসিসি দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে মাননীয় উপাচার্য কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বি.এড. ও বি.পি.এড. শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন।
পরবর্তীতে জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী পর্বে তিনি ডিজিটাল পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বি.এড., বি.পি.এড., বিবিএ এবং সিএসই (প্রফেশনাল ও অনার্স) কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কলেজের প্রতিনিধি “ইকো কলেজ: অর্জন, সম্ভাবনা ও ভবিষ্যৎ” শীর্ষক পাওয়ারপয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করেন। এছাড়া ইকো কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার ভবিষ্যৎ উদ্ভাবনী কোর্স, শিক্ষা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা পরিকল্পনা নিয়ে তাঁর দূরদর্শী বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল শাহীন মহোদয়; বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন মহোদয়, এবং ইকো কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ মহোদয় উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উদ্দীপনামুখর, অংশগ্রহণমূলক ও পেশাদারিত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।
দিনব্যাপী এই ঐতিহাসিক আয়োজনের সমাপ্তি ঘটে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ, ২৪ জুলাই ২০২৬, ইএসডিও মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের জন্য “ডিজিটাল লিটারেসি অ্যান্ড ট্রান্সফরমেটিভ” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ একযোগে শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে ইকো ট্রেনিং অ্যান্ড রিসোর্ট সেন্টার, ঠাকুরগাঁও; ইকো মহানন্দা কটেজ, তেতুলিয়া; সিলভার জুবিলী ভবন, রংপুর; এবং জলেশ্বরীর প্রাঙ্গণ, কুড়িগ্রামে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
প্রযুক্তিনির্ভর পরিবর্তনশীল বিশ্বে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence–AI) এবং ট্রান্সফরমেটিভ লিডারশিপ-এর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এসব বিষয় ব্রাঞ্চ পর্যায়ের ব্যবস্থাপনাকে আরও দক্ষ, তথ্যভিত্তিক, উদ্ভাবনী এবং প্রযুক্তি-সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএসডিও দৃঢ়ভাবে বিশ্বাস করে, ডিজিটাল সক্ষমতা, দক্ষ মানবসম্পদ এবং দূরদর্শী নেতৃত্বই একটি টেকসই ও আধুনিক প্রতিষ্ঠানের ভিত্তি। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে ধারাবাহিকভাবে মানসম্মত ও সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে।
