১১ জুলাই ২০২৬, ইএসডিও’র প্রধান কার্যালয়, গোবিন্দনগর, ঠাকুরগাঁও-এর জয়নাল আবেদীন মিলনায়তনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বার্ষিক অপারেশন পরিকল্পনা সভা (অর্থবছর ২০২৬–২০২৭) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম এবং টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড আইসিটি ও নির্বাহী পরিচালক, ইএসডিএফ জনাব শাশ্বত জামান। এছাড়াও ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত সময়ের কার্যক্রম, অর্জন ও সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি KPI-ভিত্তিক অপারেশন পরিকল্পনা, মনিটরিং ও রিপোর্টিং ব্যবস্থার উন্নয়ন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ পরিকল্পনা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং আগামী অর্থবছরের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রযুক্তিনির্ভর, সুশাসনভিত্তিক এবং টেকসই মাইক্রোফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সদস্যসেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে আরও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বার্ষিক অপারেশন পরিকল্পনা সভা (অর্থবছর ২০২৬–২০২৭) অনুষ্ঠিত
1K
