Home সাম্প্রতিক বার্তা ESDO–SICIP–AEOSIB প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

ESDO–SICIP–AEOSIB প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

by admin
0 comments 5 views
A+A-
Reset
অদ্য ১৮ অক্টোবর ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় পরিচালিত ইএসডিও’র প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসাইন, নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), SICIP এবং জনাব ময়নুল হাসান, উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), SICIP।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান । এছাড়াও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মান, প্রশিক্ষণ পরিবেশ ও ব্যবহারিক শিখন পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, SICIP প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্পখাতের চাহিদা পূরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রকল্পটির ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।
এ সময় ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইএসডিও প্রতিশ্রুতিবদ্ধ। মানসম্মত প্রশিক্ষণ ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মজীবনের জন্য প্রস্তুত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
ইএসডিও বিশ্বাস করে, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র