Home » একটি ছবি, এক অনুপ্রেরণার গল্প… আজ ঠাকুরগাঁও জেলা স্কুলের একদল শিক্ষার্থী লোকায়ন জীবন বৈচিত্র যাদুঘর পরিদর্শনে আসে

একটি ছবি, এক অনুপ্রেরণার গল্প… আজ ঠাকুরগাঁও জেলা স্কুলের একদল শিক্ষার্থী লোকায়ন জীবন বৈচিত্র যাদুঘর পরিদর্শনে আসে

by admin
0 comments 2 views
A+A-
Reset

আজ ঠাকুরগাঁও জেলা স্কুলের একদল শিক্ষার্থী লোকায়ন জীবন বৈচিত্র যাদুঘর পরিদর্শনে আসে। একই সময়ে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার একজন আর্কিটেক্টকে সঙ্গে নিয়ে যাদুঘরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করছিলেন।

হঠাৎ করেই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এগিয়ে এসে বিনয়ের সঙ্গে বলল, “স্যার, আমরা আপনার সঙ্গে একটি ছবি তুলতে চাই।” স্যারও আন্তরিক হাসিমুখে তাদের সেই অনুরোধ সাদরে গ্রহণ করেন এবং সবার সঙ্গে স্মৃতিবন্দী হন।

ছবি তোলার পর শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও অনুভূতি ছিল সত্যিই হৃদয়স্পর্শী। তাদের কাছে এটি ছিল শুধু একটি ছবি নয়—একজন স্বপ্নদ্রষ্টা, শিক্ষানুরাগী ও সমাজ পরিবর্তনের অগ্রদূতের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্ত। এমন একটি অভিজ্ঞতা তাদের মনে দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে—এটাই আমাদের বিশ্বাস।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র