3
প্রান্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। এরই ধারাবাহিকতায়, ২০-২১ নভেম্বর ২০২৬ তারিখে ঠাকুরগাঁওয়ের ইটিআরসি (ETRC) এবং রংপুরের সিলভার জুবিলী ভবনে একযোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ: ‘দায়িত্বশীল লোন, ক্যাশলেস আদায় এবং নির্ভুল হিসাব ও OTR/PAR উন্নয়ন ও বকেয়া পুনরুদ্ধার’।
ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৭১ জন ফিল্ড অফিসারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতানুগতিক লেকচারের বদলে সম্পূর্ণ হাতে-কলমে ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয় এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণের মূল আকর্ষণসমূহ:
• বাস্তব কেস স্টাডি বিশ্লেষণ, ক্ষুদ্র ব্যবসার ক্যাশ ফ্লো যাচাই এবং গ্রাহকদের অতিরিক্ত ঋণের ঝুঁকি থেকে সুরক্ষা।
• অ্যাপের মাধ্যমে ক্যাশলেস আদায়, তাৎক্ষণিক ই-রসিদ প্রদান এবং OTP জালিয়াতি প্রতিরোধে গ্রাহক সচেতনতা বৃদ্ধি।
• নিখুঁত OTR ও PAR গণনা, দৈনিক ক্যাশ ও ডিজিটাল আদায়ের রিকনসিলিয়েশন এবং স্বচ্ছ অডিট ট্রেইল সংরক্ষণ।
• সহানুভূতিশীল আলোচনার মাধ্যমে বকেয়া আদায় এবং আগামী ৩০ দিনের সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি।
উদ্বোধনী সেশনে অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে ফিল্ড অফিসারদের উজ্জীবিত করেন এবং প্রশিক্ষণটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিও-এর ইয়ুথ টিম লিডার অ্যান্ড আইসিটি হেড জনাব শ্বাশত জামান, হেড অফ এমএফ জনাব মোঃ মাহাবুবুল হক, ডেপুটি হেড অফ এমএফ জনাব মোঃ খাতিবর রহমান, রংপুরের রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ আইয়ুব আলী এবং ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট ইউনিটের উন্নয়ন কর্মীবৃন্দ।
দক্ষতা, প্রযুক্তি আর নৈতিকতার সমন্বয়ে আমাদের এই কর্মীবাহিনী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
একসাথে গড়ব আগামীর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ!
