Home সাম্প্রতিক বার্তা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন ESDO’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন ESDO’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

by admin
0 comments 1 views
A+A-
Reset

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত Start Network Assembly 2026-এ নীতিনির্ধারণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং Start Humanitarian Hub, Bangladesh-এর চেয়ার ড. মুহম্মদ শহীদ উজ জামান।
৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত “Influencing Policies, Laws and Practices: The Power of Collective Action” শীর্ষক গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নীতি, আইন ও প্রচলিত কার্যক্রমে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন।
আন্তর্জাতিক এই আয়োজনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের মানবিক উন্নয়ন কার্যক্রম, স্থানীয় অভিজ্ঞতা এবং নীতিনির্ধারণে সম্মিলিত উদ্যোগের ভূমিকা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
মানবিক উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে ESDO-এর অভিজ্ঞতা ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির জন্য গর্ব ও অনুপ্রেরণার।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র