Home » গতকাল ২১ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়

গতকাল ২১ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়

by admin
0 comments 6 views
A+A-
Reset

গতকাল ২১ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর প্রসার, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, পলিথিনমুক্ত বাংলাদেশ গঠন এবং COP-31-এর প্রস্তুতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন: শেখ ফরিদুল ইসলাম, মাননীয় প্রতিমন্ত্রী, মো. আলমগীর হুসাইন, মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), ড. ফাহমিদা খানম, ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

এছাড়াও ইএসডিও-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন: ড. ফজলে রাব্বি সাদিক, সিনিয়র অ্যাডভাইজার, মো. মশিউর রহমান, হেড অব প্ল্যানিং অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং একটি সবুজ, টেকসই ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ আরও জোরদার এর লক্ষ্যে ইএসডিও এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একযোগে কাজ করার
জন্য একমত হয়।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র