1
অদ্য ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (DDM) আয়োজনে এবং ইএসডিও ও HELVETAS Swiss Intercooperation-এর সহযোগিতায় “Consultation Workshop on Early Action Protocol for Cold Wave Response” শীর্ষক একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয় পর্যায়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—
– ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইএসডিও।
– জনাব মোঃ রাসেল সাবরিন, যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
– জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, উপসচিব ও উপপরিচালক (ত্রাণ-২), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
– জনাব মোঃ নাসির উদ্দিন, উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
– জনাব কাজী মোঃ বদরুজ্জামান, উপসচিব ও উপপরিচালক (গবেষণা), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
– সৈয়দ আশরাফুল ইসলাম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্পেশালিস্ট।
– ড. মোঃ বজলুর রশিদ, আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
– ডা. মোহাম্মদ আফজালুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-বি), পরিকল্পনা ও গবেষণা শাখা, স্বাস্থ্য অধিদপ্তর।
– ডা. মোঃ আনিছুর রহমান, সিভিল সার্জন, ঠাকুরগাঁও।
– সরদার মোস্তফা শাহিন, প্রশাসক, ঠাকুরগাঁও পৌরসভা।
– Angelo Hernan Melencio, Consortium Coordinator, PROTISTHAA, CARE।
– Md. Fuad-Ur-Rabbi, Program Coordinator, CARE Bangladesh।
– Mohammad Mahmodul Hasan, Head of Program – Water, Food and Climate, HELVETAS Swiss Intercooperation Bangladesh।
– মোঃ মশিউর রহমান, হেড অব প্ল্যানিং অ্যান্ড ডিআরআর, ইএসডিও।
– যামিনী কুমার রায়, হেড অব প্রোগ্রাম (উইংস), ইএসডিও।
– আবু জাফর নূর, হেড অব ফিল্ড অপারেশন, ইএসডিও।
– শামীম হোসেন পারভেজ, সিনিয়র হেড অব প্রোগ্রাম, ইএসডিও।
এছাড়াও সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বস্তিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কেয়ার বাংলাদেশ, হেলভেটাস এবং ইএসডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় শৈত্যপ্রবাহের ঝুঁকি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি, অধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ, আবহাওয়ার পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা, আগাম কার্যক্রম গ্রহণের উপযুক্ত ট্রিগার নির্ধারণ, সম্ভাব্য করণীয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশসমূহ জাতীয় প্রটোকলে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নেতৃত্বে জাতীয় শৈত্যপ্রবাহ আগাম কার্যক্রম প্রটোকল প্রণয়নে ইএসডিও কারিগরি ও লজিস্টিক সহায়তা প্রদান করছে এবং HELVETAS Swiss Intercooperation আর্থিক সহায়তা প্রদান করছে।
এই উদ্যোগ বাংলাদেশে শৈত্যপ্রবাহ মোকাবিলায় প্রচলিত দুর্যোগ-পরবর্তী সাড়াদান ব্যবস্থার পাশাপাশি পূর্বাভাসভিত্তিক, সময়োপযোগী ও সমন্বিত আগাম কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আগাম প্রস্তুতি, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ—শৈত্যপ্রবাহের ঝুঁকি হ্রাসে গড়ে তুলুক আরও সক্ষম ও সহনশীল বাংলাদেশ।
