নারীর ক্ষমতায়ন, ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ইএসডিও’র থ্রাইভ প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ।
উক্ত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি, রাণীশংকৈল এবং জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি।
খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-৩।
বিশেষ অতিথি (Guest of Honour) হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও); জনাব মোঃ গোলাম রব্বানী সরদার, উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও; জনাব মোঃ জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা বিএনপি; জনাব নূর এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও এবং জনাব মোঃ ইকবাল হোসেন প্রামাণিক, অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা।
পুরো খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন জনাব সুজন খান, যা ম্যাচের উত্তেজনা ও দর্শকদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলাটির ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে নারী ফুটবলারদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করায় ইএসডিওকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমির উন্নয়নে মোট ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন।
এ ধরনের আয়োজন শুধু মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগই সৃষ্টি করে না, বরং তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুপ্ত প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ের মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাবে। তারা নিজেদের প্রতিভা ও যোগ্যতার স্বাক্ষর রেখে একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের এলাকা তথা বাংলাদেশের সুনাম ও মর্যাদা উজ্জ্বল করবে।
মেয়েদের এগিয়ে চলার পথ হোক আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময়। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিও’র এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পীরগঞ্জে ইএসডিও’র থ্রাইভ প্রকল্পের আয়োজনে জমজমাট প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
4
