1
আজ ২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়, ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে “Workshop on Field-Level Monitoring Findings Presentation” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “মাঠপর্যায়ের পর্যবেক্ষণলব্ধ ফলাফল, উপাত্তের গুণগত মান, প্রমাণের মানদণ্ড এবং প্রকল্পের কর্মদক্ষতা পর্যালোচনা”। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প, প্রোগ্রাম ও কার্যক্রমের সার্বিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
কর্মশালায় প্রকল্পসমূহের মাঠপর্যায়ের পর্যবেক্ষণলব্ধ ফলাফল, উপাত্তের নির্ভুলতা ও গুণগত মান, তথ্য-প্রমাণের গ্রহণযোগ্য মানদণ্ড এবং প্রকল্পের সার্বিক কর্মদক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইএসডিও বিশ্বাস করে, কার্যকর পরিবীক্ষণ, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এবং তথ্য-প্রমাণভিত্তিক মূল্যায়ন একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্পের কার্যকারিতা ও প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে।
