আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও-এর জয়নাল আবেদীন মিলনায়তনে “Yearly Project Review and Planning Workshop 2026–2027” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “Programme Results, Operations, Monitoring, Quality and Annual Planning”, যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প, প্রোগ্রাম ও কার্যক্রমের সার্বিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, পরিচালক (প্রশাসন) এবং জনাব শাশ্বত জামান, টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড আইসিটি।
দিনব্যাপী এ কর্মশালায় ক্লাস্টারভিত্তিক প্রকল্পসমূহের কর্মসম্পাদন, মনিটরিং ও তথ্যের গুণগত মান, সুশাসন, জবাবদিহিতা, অপারেশনাল উৎকর্ষ, আন্তঃপ্রকল্প অভিজ্ঞতা বিনিময় এবং আগামী অর্থবছরের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও অংশগ্রহণকারীরা দলভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনার সিদ্ধান্ত উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ইএসডিও বিশ্বাস করে, নিয়মিত মূল্যায়ন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর পরিকল্পনা এবং সমন্বিত দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
ইএসডিও’র বার্ষিক প্রকল্প পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
3
