মা ও শিশু স্বাস্থ্যে জলবায়ুজনিত ঝুঁকি প্রশমনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ এনজিও নির্বাচিত হয়েছে ইএসডিও
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইএসডিও (ESDO) শ্রেষ্ঠ এনজিও হিসেবে পুরস্কৃত হয়েছে।
ইএসডিও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং ইডিএম (EDM)-এর অর্থায়নে CALL Program ও REACH Project-এর আওতায় আশাশুনি উপজেলায় দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—
সম্পূর্ণ সৌরশক্তিচালিত ৩টি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদান।
৯টি কমিউনিটি ক্লিনিক সংস্কার।
২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কার।
অপারেশন থিয়েটার (ওটি) রুম স্থাপন এবং প্রায় ৪০ ধরনের সার্জিক্যাল যন্ত্রপাতি সরবরাহ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান।
প্রায় ১,৫০০ যুব ও যুবতীকে পেডাগোজিক্যাল পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান এবং স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি (ECG) মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ।
রোগী ও তাদের সহায়তাকারীদের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা।
৬টি পন্ড স্যান্ড ফিল্টার (PSF), ৬টি রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট এবং ২টি নিরাপদ পানির পুকুর স্থাপন।
জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক ১১টি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন, যা পূর্বে সরকারি পর্যায়ে অনুপস্থিত ছিল। এসব ম্যানুয়াল জাতীয় পর্যায়ে প্রসারের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে।
হাম (Measles) প্রতিরোধ ও মোকাবিলায় ব্যাপক জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন।
ইএসডিওর এই বহুমুখী উদ্যোগ আশাশুনি উপজেলার স্বাস্থ্যব্যবস্থাকে আরও জলবায়ু সহনশীল, আধুনিক ও জনগণমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ এনজিও হিসেবে সম্মানিত হয়েছে!
মা ও শিশু স্বাস্থ্যে জলবায়ুজনিত ঝুঁকি প্রশমনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ এনজিও নির্বাচিত হয়েছে ইএসডিও
1K
