2
ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইএসডিও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফারুক, সাবেক ভলিবল খেলোয়াড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাসুদ রানা, আহ্বায়ক, ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট–২০২৬।
অনুষ্ঠানটির আয়োজন করে মেসার্স গার্ডেনিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁও জেলায় আবারও ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি কিশোর ও কিশোরীদের জন্য পৃথক পৃথক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, ইকো স্পোর্টস চালু করা হয়েছে, যেখানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।
তিনি ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজনের আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
