Home সাম্প্রতিক বার্তা জামালপুরের মাদারগঞ্জে বন্যা পূর্বাভাস ভিত্তিক জামালপুরের মাদারগঞ্জে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে বন্যা পূর্বাভাস ভিত্তিক জামালপুরের মাদারগঞ্জে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

by admin
0 comments 257 views
A+A-
Reset

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইএসডিও সুফল-২ প্রকল্পের উদ্যোগে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা ও প্রস্তুতি কার্যক্রম নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) গুনারীতলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইকো)-এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এর কারিগরি সহযোগিতায় এ মহড়াটি জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদুল ইসলামের সভাপতিত্বে মহড়ায় উপস্থিত ছিলেন ইএসডিও’র ফিল্ড অপারেশন প্রধান ও সুফল-২ প্রকল্পের ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ। এ সময় তিনি অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মহড়ায় বিভিন্ন সেক্টরভিত্তিক আগাম কার্যক্রম প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল কৃষি খাতে বিশেষ পরামর্শ প্রদান, প্রাণিসম্পদের জন্য সাইলেজ প্রস্তুতি ও টিকা ক্যাম্প, মৎস্য খাতে পুকুর রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, বন্যা আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিপদাপন্ন জনগোষ্ঠীর তালিকা প্রস্তুতকরণ, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাপনা ইত্যাদি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও সুফল-২ প্রকল্পের ম্যানেজার মো. আমীর হাসান। মহড়ায় স্থানীয় দৈনিক কালবেলা, এসএ টিভি প্রতিনিধি, ইউপি সদস্য এবং রাইমস-এর প্রতিনিধিরা অংশ নেন।

এই মহড়া কার্যক্রমটি দুর্যোগের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার আগাম সতর্কবার্তা ও ব্যবস্থা গ্রহণে আরও সচেতন করে তুলেছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র